চট্টগ্রামের ফটিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখা।
বুধবার (২৯ জুলাই) সকালে সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। এ সময় তিনি একটি বনজ গাছের চারা রোপণ করেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের কল্যাণে গাছের গুরুত্ব অপরিসীম। তাই দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অন্তত দুটি করে গাছ রোপণের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মমতাজ উদ্দিন হোসাইনী, মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা মশিউদ্দিন নূরানী, মাওলানা তসলিম উদ্দিন আলকাদেরী, মাস্টার নোমান আর রশীদ, মাওলানা হাফেজ নুরুজ্জামান, মাওলানা মোজাম্মেল হক নকশবী, মোহাম্মদ ফেরকান এবং ইসলামী ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সোহাইল, চট্টলা২৪

