বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

জুলাই গণঅভ্যুত্থানে আহত এক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নিতে ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষা সহায়তা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (৩১ জুলাই) ওই শিক্ষার্থীর কাছে সরাসরি এ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন ওই শিক্ষার্থী। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি নিয়মিত পড়াশোনার খরচ বহন করা তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। বিষয়টি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নজরে এলে তিনি দ্রুত ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত ওই শিক্ষার্থী বলেন, “আন্দোলনে আহত হওয়ার পর থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। প্রতিমন্ত্রী মহোদয়ের এই সময়োপযোগী সহায়তা আমার শিক্ষা জীবন চালিয়ে যেতে বড় সহায়তা হবে।”

এ সহায়তার জন্য তিনি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...