মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালিসহ অন্যান্য জলপথ বন্ধ করার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগ পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘদর বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে শুধু হরমুজ প্রণালিই নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চলাচলও সীমিত বা বন্ধ হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটনের নীতির প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনের ওপরও পড়বে। তার দাবি, তেলের দাম বৃদ্ধি এবং চলমান যুদ্ধ মার্কিন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যুতে পরিণত হতে পারে।

এর আগে ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। তবে ইরান তাদের উপকূলসংলগ্ন এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলের জন্য নিজস্ব তদারকি ব্যবস্থা কার্যকর করার অবস্থানে অনড় রয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চিকিৎসায় উন্নতি, দেশে ফিরতে আরও সময় লাগবে মির্জা আব্বাসের

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী...

তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ এগোবে, আশাবাদী চীন: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা,...

দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরো সচেতন ও দায়িত্বশীল...

গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

আসন্ন ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ...