বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় পতাকা অবমাননা মামলার বাদী ফিরোজকে বিএনপি থেকে অব্যাহতি

চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মো. ফিরোজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...