বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিবির অভিযানে পিস্তল ও ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ১

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ৬০০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মিয়াখান নগরের ময়দার মিল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক সোহেলের কোনো স্থায়ী ঠিকানা নেই। তিনি বর্তমানে বাকলিয়ার মিয়াখান নগরের জে.কে টাওয়ারের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল তার ভাড়া বাসায় ইয়াবা ও অস্ত্র মজুত থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। পরে তার উপস্থিতিতে ওই বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের একটি আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...