বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কোতোয়ালী থানার অভিযানে গাঁজাসহ ১৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় পৃথক সাড়াশি অভিযান চালিয়ে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে অভিযুক্ত, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আটক ব্যক্তিরা রয়েছেন।

শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে অভিযুক্ত মেহেদী ইসলাম (২২) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহানুর প্রকাশ শানুকেও আটক করেছে পুলিশ।

একই অভিযানে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশে আরও ১২ জনকে আটক করা হয়।

সিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...