বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪২৭ গ্রাম ওজনের ৯টি সোনার টুকরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তামিম আনসারী (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সমন্বয়ে গঠিত একটি দল শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটের যাত্রী তামিম আনসারীকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় চ্যালেঞ্জ করে।

পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ পেস্টের আকারে লুকিয়ে রাখা ৯টি সোনার টুকরা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যৌথভাবে নজরদারি অব্যাহত রাখবে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...