বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জনগণই দেশের আসল মালিক, সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক। তাই দল, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবার জন্য সমানভাবে সরকারি সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শনিবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাটের গনি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ আয়োজিত সংগঠনের সদস্য ও বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার প্রতি জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অসহায় মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পাশে থেকে কাজ করে যাবে।

হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৬৫ দিনে উপজেলায় সাড়ে ৪৫০টির বেশি উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩৮০টি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে অথবা শেষ পর্যায়ে রয়েছে। বিগত ১৯ বছরে হাটহাজারীতে এমন উন্নয়ন হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একসময় হাটহাজারীর সড়ক ও অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক ছিল। বর্তমানে সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ উন্নয়নধারা অব্যাহত রাখতে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ‘প্রত্যাশী’ সংস্থার সদস্য ও বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...