বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ২ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানের ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’ এর দুই নেতাকে নগরের পাঁচলাইশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মো. সালাউদ্দিন (৩২) ও নুরুল আজিম (৩৩)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন ‘নিষিদ্ধ ছাত্র সংগঠন’ ছাত্রলীগের রাউজান উপজেলা (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক ও দেওয়ানপুর ইউনিয়নের প্রয়াত আবদুল কুদ্দুসের ছেলে। আর নুরুল আজিম রাউজান উপজেলার একই সংগঠনের সহ-সভাপতি। তিনিও ওই এলাকার নুরুল হকের ছেলে।

তাদের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আলমগীর। তিনি জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারপূর্বক আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...