বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আলেমদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে চেষ্টা করছি : ধর্ম উপদেষ্টা

কওমী মাদরাসা সনদকে কার্যকরি করতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সেক্টরে আলেমদের নিয়োগ দিতে আমি চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১ নভেম্বর) হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বহু বছর ধরে বাংলাদেশের হাফেজগণ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছে। দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে। মাদরাসাগুলো হচ্ছে আলোর মিনার এবং আলেমগণ আকাশের তারকা। আলেম সমাজ আছে বলেই এখনও মসজিদের মিনার থেকে আজান শোনা যায়। মানুষ ইসলামকে জানতে পারছে।

তিনি বলেন, আমরা হজের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এক লক্ষ টাকা কমাতেও পেরেছি। আরও খরচ কমাতে বিকল্প পথ হিসেবে সমুদ্র পথে হাজী পাঠাতে সৌদির সঙ্গে কথা বলেছি৷ আমি আশাবাদী ২০২৬ সাল থেকে আমরা সমুদ্র পথে হজযাত্রী পাঠাতো পারবো। এছাড়াও আমাদের ধর্মীয় সেক্টরকে আরও সমৃদ্ধ করতে, উচ্চশিক্ষার পথ সুগম করতে বিভিন্ন আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে চুক্তি করতে চেষ্টা চলমান রয়েছে।

মুফতী জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর কাসেম ও মাওলানা সোলায়মানের ধারাবাহিক সভাপতিত্বে এবং মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী সাঈদুল ইসলাম আসাদ।

মাহফিলে আরও তাফসীর পেশ করেন আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রাফি বিন মুনির, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান, মাওলানা ইসমাইল খান প্রমুখ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...