বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

ডকুমেন্টারি ঘিরে উত্তেজনা, প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাকের প্রশ্নরাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিবাদকারীদের উদ্দেশে প্রশ্ন তুলে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা কি নিজেদের জাহির করার জন্য এসেছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য এসেছেন? কী করছেন আপনারা? শহীদদের জন্য কী করেছেন? শহীদদের জন্য আপনারা কিছুই করেননি।’

ইশরাক হোসেনের বক্তব্যের পর উপস্থিত বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা শান্ত হোন। আপনাদের মধ্যে যারা কথা বলতে চান, এখানে এসে কথা বলুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, এখানে এসে দিন।’

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসেবে বক্তব্য দেন এনসিপির আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা এখানে শহীদ পরিবার এবং আহত পরিবারদের জন্য এসেছি। সবাই শান্ত থাকবো।’

তাদের বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের পরিবেশ বিরাজ করে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...