বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর হেলাল

জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসম্মুখে স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ৫ আগস্টের মূল চেতনা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং অতীতের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলনে সংগঠনটির ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম শহীদ হন বলেও জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে ছাত্রদলের আন্দোলন সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সব শহীদকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে তাদের ছবি ও নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল ফোরকান বলেন, সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণে আন্দোলন তীব্রতর হয় এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

অভিযোগের পরও গুরুত্বপূর্ণ চৌকিতে পদায়ন, প্রশ্নের মুখে আরএনবির এসআই আমিনুল

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল হকের...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে...

‘আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো ডকুমেন্টারি হতে পারে না’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি না...

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

ডকুমেন্টারি ঘিরে উত্তেজনা, প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাকের প্রশ্নরাজধানীর চীন-মৈত্রী সম্মেলন...