জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হলে পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়।
বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখেন। পরে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করলে পথে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। এতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা অংশ নেন।
সমাবেশে বক্তারা জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং এসব সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অলি আহমদ, মিয়া গোলাম পরওয়ার, ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
ফারুক, চট্টলা২৪

