বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ, গুরুতর আহত বদি আলম

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় স্থলমাইনের বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বদি আলম উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে সীমান্তসংলগ্ন এলাকায় যান বদি আলম। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পা ও শরীরের ডান পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, “মাইন বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

এদিকে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পেয়েছি।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...