শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সাদ্দাম-ইনানকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনের কথিত ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ কল রেকর্ড দাখিল করা হয়।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ড দাখিল করে।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৩ জুলাই তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে উপস্থাপিত কথিত কল রেকর্ড অনুযায়ী, ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে সাদ্দাম হোসেন জানান, প্রায় তিন হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এরপর কথিত ফোনালাপে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, “মারো না কেন? মারো না কেন ওদের?” জবাবে সাদ্দাম পুলিশি অবস্থানের কথা উল্লেখ করলে কাদের আবার বলেন, “তা মারতেছ না কেন? নিজ থেকে হালকা হয়ে যাবে তো।” প্রসিকিউশন এই অডিওকে মামলার আলামত হিসেবে আদালতে উপস্থাপন করে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি।

প্রসিকিউশনের তথ্যমতে, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরে গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ডিমের ডজন ১৫০ টাকা ছাড়াল, ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা

এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগি ও...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ, গুরুতর আহত বদি আলম

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় স্থলমাইনের বিস্ফোরণে বদি...

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ১১ দলীয় জোট

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির...

অভিযোগের পরও গুরুত্বপূর্ণ চৌকিতে পদায়ন, প্রশ্নের মুখে আরএনবির এসআই আমিনুল

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল হকের...