শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা সেজে বিদেশে পালানোর চেষ্টা, শাহজালালে বড় সাজ্জাদের ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত অপরাধী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, জালিয়াতির মাধ্যমে নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে গোলাম সারোয়ার ওমানে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে বিমানবন্দরের বহির্গমন এলাকায় ডিবির অভিযানে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের অধীনে তিনি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য রয়েছে।’

পুলিশ সূত্র জানায়, বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে।

গোলাম সারোয়ারকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত কাগজপত্র ও বিদেশে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিষয়গুলো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...