আব্দুল মাবুদ তালুকদার ,হাটহাজারীর সবাই তাকে আপতমস্তক আওয়ামী লীগ হিসেবেই চিনতো । ২০২১ সালেও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচন করতে তোড়জোড় চালিয়েছিলেন । তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপির উপর সওয়ার হয়েছেন । ৭ নভেম্বর , জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির অনুষ্ঠানে এসে সোজা মন্ঞে । বিষয়টি নিয়ে তৃণমুলের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে । অভিযোগ , সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান টাকার বিনিময়ে বিএনপিতে আওয়ামী লীগ নেতাদের ‘এন্ট্রি’ দিচ্ছেন । অনুপ্রবেশকারীদের লক্ষ্য ত্যাগী বিএনপি নেতাদের ল্যাং মেরে বিএনপির আশির্বাদ নিয়ে চেয়ারম্যান নির্বাচন করা ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা , সমালোচনা হচ্ছে ৭ নভেম্বর থেকেই । খোঁজ নিয়ে জানা যায় , দেশের বাইরে থাকার কারণে আওয়ামী লীগ আমলের ছাত্রলীগ-যুবলীগের উঠতি বয়সী তরুনদের আর্থিক ডোনেশান দিয়ে নিজের সাথে ভিড়াতেন মাবুদ তালুকদার । ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোষ্টার , ফেস্টুন ব্যানারে নিজেকে আওয়ামী লীগের একনিষ্ট নেতা দাবি করা মাবুদ তালুকদার বিএনপির অনুষ্ঠানের মঞ্চে থাকার নৈপথ্য কারণ খুঁজতে স্থানীয়দের সাথে কথা হয় প্রতিবেদকের । সবাই তাকে কট্টরপন্থী আওয়ামী লীগ হিসেবে শনাক্ত করলেও , হাটহাজারী উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা তাকে ইউপি নির্বাচনের ‘মুরগী’ হিসেবে বগলদাবা করেছেন ।
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও। তবে অন্য নেতারা বলছেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসলে নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগই নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাফল্য স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে প্রস্তুতি শুরুর পাশাপাশি কৌশলও ঠিক করছে বিএনপি। ‘বিদ্রোহী প্রার্থী’ এড়াতে ত্যাগীদের মূল্যায়ন, অভ্যন্তরীণ কোন্দল নিরসনে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে। তেমনিভাবে আওয়ামী লীগের সাবেক প্রার্থীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পরিচয় করানো হচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে । একারণেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে আয়োজিত বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মঞ্চে আবদুল মাবুদ তালুকদারকে নিয়ে প্রশ্ন তুলেছে দলটির নেতাকর্মিরা ।
হাতে আসা বিভিন্ন রাজনৈতিক সভা , মিছিলের ছবিতে আবদুল মাবুদ তালুকদারের রাজনৈতিক পরিচয় অনেকটাই পরিস্কার । আওয়ামী আমলের বিভিন্ন সময়ে কখনো যুবলীগের উত্তর জেলার সভাপতি এসএম রাশেদুল ইসলাম থেকে নিচ্ছেন ফুল । কোথাও আবার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের সহচার্যে । গড়দুয়ারা ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো – সব দৌড়েই আবদুল মাবুদ তালুকদার ছিলেন এগিয়ে । অন্য একটি রাজনৈতিক অনুষ্ঠানের পুরোনো ছবিতে মাবুদ তালুকদারের সাথে দেখা যায় হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসোহরাব চৌধুরী নোমান , সহ সভাপতি সরওয়ার মোর্শেদ তালুকদার , গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসিন তালুকদার , ছা্ত্রলীগের সভাপতি মোশারফ হোসেন চৌধুরীসহ হাটহাজারীর শীর্ষস্থানীয় নেতাদের সবাইকে ।
তবে সময় বদলে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে উড়াল দিয়েছেন ভারতে তখনও আবদুল মাবুদের মুখে আওয়ামী লীগ ফেরানোর বুলি । অথচ ৭ নভেম্বর হাটহাজারী উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে দর্শকসারি থেকে সোজা মঞ্চে । আওয়ামী লীগ নেতার জন্য এমন অনুপ্রবেশের দ্বার উম্মুক্ত করার কৃতিত্বে অভিযোগের তীর উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানের দিকে ।
তবে এবিষয়ে জানতে চাইলে গিয়াস চেয়ারম্যান বলেন , ‘ আবদুল মাবুদ আওয়ামী লীগ করতেন , দলটির কোন পদে ছিলেন- এমন কোন তথ্য নেই । ২০২১ সালে আবদুল মাবুদ তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করে হেরেছেন । আসলে মাবুদের ভাই ইব্রাহীম যুবদলের যুগ্ম আহবারয়ক ছিলেন । তবে তার স্টেজে বসা ঠিক হয় নি । এটা কিভাবে হলো আমার জানা নেই । এই বিষয়টি নিয়ে আমরা বিব্রত । তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন না । আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গড়দুয়ারা ইউনিয়নে তাকে বিএনপি প্রার্থী করার বিষয়তো পরের বিষয় । এগুলো অপপ্রচার । “
খোঁজ নিয়ে জানা যায় গড়দোয়ারা ইউনিয়ন থেকে এবার চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চান উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন । এলাকায় কাজও করছেন সামনের নির্বাচনের জন্য । জানতে চাইলে গিয়াস বলেন , ‘ ইব্রাহিম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। দীর্ঘদিন আগে। বর্তমানে সক্রিয় নন।
আবদুল মাবুদ তালুকদারের আরেক ভাই মুছা তালুকাদার দুবাইয়ে দীর্ঘদিন থেকে মোবাইল ব্যবসার সাথে জড়িত। আওয়ামী লীগের বড় ডোনার হিসেবেও পরিচিতি আছে মুছার।
দুবাই বিএনপির একটি সুত্র জানিয়েছে, ‘ মুছা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিদেশে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আতিথেয়তা করতেন। ২০২১ সালে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নের পেতে নিজের ভাই আবদুল মাবুদের জোর তদবির করে ব্যর্থ হয়েছিলেন। এবার পট পরিবর্তনের কারণে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত একারণেবিএনপির সাইনবোর্ড ভাড়া করে ভাইকে ইউনিয়নের চেয়ারম্যান করতে বড় অংকের বিনিয়োগ করেছেন তিনি। বিএনপি নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করেই মঞ্চে উঠেছেন। ‘
এদিকে, আওয়ামী লীগ নেতা বিএনপির অনুষ্ঠানের মঞ্চে কেন- এই বিষয়ে জানতে হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিক ফোন দেয়া হলে তিনি বলেন , ” মাবুদ তালুকদার কখনোই বিএনপির রাজনীতির সাথে সম্পৃত্ত ছিলো । সরকার পতনের পরও না । তিনি ২০২১ সালে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে । দলের হয়ে বিভিন্ন সভা সমাবেশ করেছেন । কিন্তু বিএনপির সমাবেশে উনার ছবি আমি ফেসবুকে দেখেছি । আমার পেছনে বসা । ওনার বাড়ি আমার একই ইউনিয়নে , আমি নিজেও তার মঞ্চে থাকার বিষয়টি নিয়ে খুব বিব্রত । ”
আবদুল মাবুদ তালুকদারের বিষয়ে জানতে চাইলে গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম , সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর দুজনই স্বীকার করেন মাবুদের অতীত রাজনৈতিক পরিচয় । তাদের মন্তব্য শীতকালে অতিথি পাখির ভীড় থাকেই ।
গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উত্তর জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন , ” আমাদের এলাকায় সবাই সবাইকে চেনেন । মাবুদ তালুকদার গতবার আওয়ামী লীগ থেকে নির্বাচন পদে মনোনয়ন চেয়েছিলেন । মাবুদ তালুকদার গেল নির্বাচনে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের তার পক্ষে নামিয়েছিলেন মাঠে । শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে সরওয়ার নির্বাচন করেছিলেন । পট পরিবর্তনের পর এখন নির্বাচনে বিএনপির উপর দিয়ে বৈতরণী পার হবার স্বপ্ন দেখছেন অনেকেই । মাবুদ তালুকদারের মতো আওয়ালী লীগের নেতা যদি বিএনপির মঞ্চে উঠে পড়ে , আমাদের ১৭ বছরের ত্যাগ , সংগ্রাম বৃথা । তৃণমুলের কাছে খারাপ বার্তা গেছে এই বিষয়টি নিয়ে । তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন । বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবেন । যদিও প্রার্থীতার বিষয়ে দলই চুড়ান্ত সিদ্ধান্ত দেবে । ”
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর ভাষ্য , যে বিতর্ক হচ্ছে সেটি গড়দোয়ায়ার ঘটনা না । উনি হাটহাজারী উপজেলায় যারা সিনিময় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে ৭ নভেম্বর বিএনপির সমাবেশের মঞ্চে ছিলেন । কে বা কারা এই সুযোগ দিয়েছে সেটি আমার জানা নাই । আওয়ামী লীগের কাউকে দলে টানতে বা অনুপ্রবেশের সুযোগ দিয়ে ত্যাগীদের মনে আঘাত দেয়া অনুচিত । আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনা অনুযায়ী কোন আওয়ামী লীগের দোসর আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারবে না । যাদের সাথে আওয়ামী লীগের দোসরদের সাথে উঠা বসা করছে- তাদেরকে তিনি ইতিমধ্যে সতর্ক করেছেন ।
আবদুল মাবুদ তো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান নি তাহলে বিএনপি যদি তাকে মনোনয়ন দেয় সমস্যা কোথায় – এমন প্রশ্নের জবাবে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর ক্ষোভের সাথে জানান , ‘ আবদুল মাবুদ তালুকদার পুরোদস্তুর আওয়ামী লীগ করতেন । তিনি সতের বছর আওয়ামী লীগকে পৃষ্ঠপোষয়কতা করেছেন । স্থানীয় সাংসদ , আমাদের নেতা – যিনি হাটহাজারীর মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার মীর হেলাল এটা কখনোই মেনে নেবেন । মাবুদ তালুকদার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও উত্তর জেলা আওয়ামী লীগের নেতা সালাম – যুবলীগের সভাপতির ছবি পোষ্টারে ব্যবহার করেই কিন্তু প্রচারণা করেছিলেন । মাবুদ তালুকদারকে কারা বিএনপির অনুষ্ঠানে নিয়ে মঞ্চে তুলে দিয়েছে – এই বিষয়টি গভীরভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আমাদের । ‘
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চুড়ান্ত কোন দিনক্ষন ঘোষণা না করলেও গড়দোয়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা মেনে সংযোগ করতে দেখা গেছে আবদুল মাবুদ তালুকদারকে । তাকে বিএনপি থেকে মনোনয়ন দেবে সেই কথাও তিনি বিভিন্ন জনসংযোগে বলেছেন । সংশ্লিষ্টরা মনে করছেন , নৌকার মনোনয়ন বঞ্চিত হলেও আওয়ামী ঘরনার প্রবাসী তিনি । ছাত্রলীগ- যুবলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করে আসছিলেন দীর্ঘদিন থেকে । এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবদুল মাবুদের ভোট ব্যাংক হতে পারে দলটির সমর্থকরা । একই সাথে বিএনপির অনুষ্ঠানে মঞ্চের ছবি ব্যবহার করে নির্বাচনের মাঠে বিএনপির কর্মী সমর্থকদের সহানুভূতি নিতে চান ।

