Monday, 9 November, 2026

পদত্যাগ করলেন জেলা আওয়ামী লীগ সভাপতি

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদে না থাকার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। জেলা কারাগারে হত্যা মামলায় বর্তমানে তিনি আটক আছেন। তার আইনজীবী অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। শাহাবুদ্দিন মোল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা বৃহস্পতিবার প্রকাশ্য আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন।

তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রঙ্কাইটিস অ্যাজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়, যা কারাগারে সম্ভব না।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...