বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে অগ্রণী ব্যাংক পিএলসি’র লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন—অগ্রণী ব্যাংক লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)। পুলিশ বলছে, তারা পরস্পর যোগসাজশে একটি প্রতারক চক্রের মাধ্যমে ব্যাংকের বিপুল অর্থ সরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত।

কোতোয়ালী থানা পুলিশের প্রেস রিলিজে বলা হয়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকের ভল্টে নগদ টাকা জমা দেওয়ার সময় ১ হাজার টাকার বড় বান্ডেলের ভেতরে কৌশলে ১০০ টাকা বা তার কম মূল্যের ছোট নোটের বান্ডেল ঢুকিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখে মনে হতো বান্ডেলে পর্যাপ্ত টাকা রয়েছে। পরে টাকার হিসাবও মনগড়াভাবে মিলিয়ে রাখা হতো।

পুলিশের দাবি, প্রকৃত অর্থে নির্ধারিত পরিমাণ টাকা ভল্টে রাখা বা প্রবেশ করানো হয়নি। পরবর্তীতে এসব অর্থ বিভিন্ন কৌশলে ভল্ট থেকে সরিয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ব্যাংক কর্মকর্তা কামরুল হোসেন অর্থ সরানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আত্মসাৎ করা অর্থ দিয়ে কামরুল হোসেনের বিনিয়োগে এবং জাফরুল্লাহ তানভীরের দেখাশোনায় চট্টগ্রামের হাটহাজারী থানাধীন উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত এগ্রো’ নামে একটি গরুর খামারের কার্যক্রম শুরু করা হয়।

ঘটনার সত্যতা পাওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ১০ আগস্ট অভিযান চালিয়ে কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দেওয়া হলে ১০ আগস্ট কোতোয়ালী থানার মামলা নম্বর-২২ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় গ্রেপ্তার দুই আসামিসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তার দুজনকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় জড়িত অন্যদের শনাক্ত ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...