শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে।

দুই দেশের মধ্যে শিগগিরই সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ ঠিক করাই এই আলোচনার মূল লক্ষ্য।

তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।

আরাগচির ভাষায়, এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণসংক্রান্ত একটি কৌশলগত আলোচনা। তিনি জানান, দুই দেশের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় যুক্ত রয়েছেন।  এ বিষয়ে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙার সময় বিষাক্ত গ্যাসে নিহত ১০ শ্রমিকের...

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য নতুন অধিদপ্তর হচ্ছে

গুম, হত্যাকাণ্ড, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি...