বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়িকে অপহরণ : আ’লীগ ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় মোহাম্মদ মিয়া নামে এক ব্যবসায়ীকে মুক্তিপণ আদায়ের ঘটনায় আদালতে ছাত্রদল নেতা ও আওয়ামী লীগের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। গত ২২ অক্টোবর চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা করা হলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

মামলায় অভিযুক্তরা হলেন হাটহাজারী থানার পশ্চিম ছড়ারকুল এলাকার আব্দুর রহমানের ছেলে আবদুল হালিম। তিনি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও ছড়ারকুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য আসামিরা হলেন, পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মুন্না (৩০), দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি তুহিন (৩০) ও পুলের গোড়া শেখ রাসেল ক্লাবের সদস্য জুবায়ের (২৬)।

জমির সীমানা প্রাচীরের কাজ করার সময় ছাত্রদল নেতা ও আওয়ামী লীগের নেতা মিলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে আসামিরা ব্যবসায়ীকে অপহরণ করেছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, ব্যবসায়ী মোহাম্মদ মিয়ার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না পেয়ে অপহরণ করে নিয়ে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৯৯ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করা হয়। এই অভিযোগে আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম জেলাকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার বাদী আমাদের কাছে অভিযোগ দিলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...