প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়।
সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
সাব্বির, চট্টলা২৪

