শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল এবং টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিটের দিকে মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে প্রলোভন দেখানো হয়। পরে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করেন অভিযুক্ত ব্যক্তি। ওই ভিডিও ব্যবহার করে মতিউর রহমানের ছবি সম্পাদনা করে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও তৈরি করা হয়।

পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মতিউর রহমানের কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় মামলা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলমের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমান হোসাইনের একটি দল তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ঢাকার আশুলিয়া থানার পুলিশের সহায়তায় বুধবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে আশুলিয়ার বলিভদ্র, বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে কালা মিয়া ওরফে কালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে তার ব্যবহৃত ছয়টি সিম পাওয়া যায়। এর মধ্যে ০১৮৬৯১২২১৩৫, ০১৭৫৭১০৪৪৬২ ও ০১৭৫৭১০৪৪২৯ নম্বরের সিমও রয়েছে।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে মামলার বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। এছাড়া পুলিশ রেকর্ড ও পিসিপিআর যাচাই করে আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সাব্বির,চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙার সময় বিষাক্ত গ্যাসে নিহত ১০ শ্রমিকের...

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য নতুন অধিদপ্তর হচ্ছে

গুম, হত্যাকাণ্ড, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি...