বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শাহেদুল ইসলাম মানিক (২৩) নামে এক গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে।

নিহতের প্রতিবেশী জাহেদুল ইসলাম রতন বলেন, মানিক ঘাটচেক এলাকার একটি গ্যারেজে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে গ্যারেজের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরবাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...