Saturday, 7 November, 2026

চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে জামিন নিশ্চিত করতে পারেননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও আলমগীর চৌধুরী আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছে তার পরিবার। পরিবারের দাবি, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার বাদী ইতিমধ্যে আদালতে আপসনামা দিয়েছেন।

আলমগীর চৌধুরীর ভাই বিটু বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় তার ভাইকে আসামি করা হয়েছে এবং তিনি এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আলমগীর চৌধুরীর বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...