Wednesday, 4 November, 2026

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র বিকশিত হবে না: ডিইউজে সভাপতি

স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না বলে মন্তব্য করেছেন দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, বিগত ১৫ বছর দেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি এবং গণমাধ্যমের একটি অংশকে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়।

সম্পাদক শহীদুল ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সংবাদমাধ্যমে ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উর্বর ক্ষেত্র। নতুন ব্যুরো অফিসের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সম্ভাবনা ও নানা সমস্যার কথা জাতীয় পরিমণ্ডলে তুলে ধরতে মানবকণ্ঠ প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, মানবকণ্ঠ পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন এই ব্যুরো অফিস চালুর মাধ্যমে নগরের সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার হবে।

মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী এবং আমার দেশের ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ ও জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহেরসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...