বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নগর বিএনপির কমিটিতে সাংগঠনিক দক্ষতাকে প্রাধান্য

চট্টগ্রাম মহানগর বিএনপির  ৫৩ জনের আংশিক কমিটিতে স্থান পেয়েছেন দলের ত্যাগী নেতারা। সুত্রমতে, চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটিতে জনসম্পৃতা ও সাংগঠনিক দক্ষতাকে প্রধান্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করেন।

কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য মেয়র এবং বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে সদস্য করা হয়েছে।

৫১ জনের মধ্যে ১৬ জন যুগ্ম-আহ্বায়ক এবং বাকি ৩৫ জন সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আজম খাজাকে যুগ্ম আহবায়ক মর্যাদায় নগর কমিটির দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয়  সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের দক্ষ সংগঠক খাজা নগর কমিটিতে মুল্যায়িত হওয়ায় খুশি দলের তৃণমূল।

চট্টগ্রাম মহানগর বিএনপি নতুন কমিটিতে মূল্যায়িত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা আহম্মেদুল আলম চৌধুরী রাসেল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ছাত্রদলের নেতৃত্ব দেন রাসেল ।

যুগ্ম আহ্বায়ক পদে যারা 

মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আলম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত). ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দীন মুবিন (প্রচারের দায়িত্বপ্রাপ্ত), মনজুরুল আলম মঞ্জু।

সদস্য হলেন যারা :

ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, এম. এম হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস. এম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদুল আলম, মো. সালাউদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, মোশাররফ হোসেন ডিপটি, মো. জাফর আহম্মদ, এ. কে. খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম. এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, মোহাম্মদ আজম, মো. ইসমাইল বালি, মো. আশ্রাফুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ।

আর আগে ৭ জুলাই এরশাদ উল্লাহ আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে নগর বিএনপির কমিটি গঠিত হয়।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...