বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাজারী গলির ঘটনায় ৪৯ জনের নামে মামলা, অজ্ঞাত ৬ শতাধিক

চট্টগ্রামের হাজারী গলির ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ থেকে ছয় শত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, আটক ৮২ জনের মধ্যে ৪৯ জনকে আজ বৃহস্পতিবার আদালতে নেওয়া হবে। আর বাকি ৩৩ জনকে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে ওসমান নামের এক ব্যবসায়ীর দেয়া পোস্ট শেয়ারের ঘটনাকে কেন্দ্র করে একটি দোকানে হামলার ঘটনা ঘটে। পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যৌথ বাহিনী উপস্থিত হলে তাদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও বেশকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হাজারী গলিতে রাত তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করে যৌথ বাহিনী।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...