| প্রতিনিধি, হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছির (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা তিনটায় ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদন্ডি ইউনিয়নের ফতেয়াবাদ স্কুলের পূর্ব পাশে আনোয়ার আলী টেন্ডালের বাড়ির মোহাম্মদ ভোলা প্রকাশ চিটিং ভোলার পুত্র।
উপজেলার ১২ নম্বর চিকন্দন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছিরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
নূর/চট্টলা২৪

