বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অসন্তোষ, স্বজনপ্রীতির অভিযোগ

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়হীনতা, নানা অসন্তোষ, অভিযোগ ওঠার পর সমন্বয়কদের ডাকা হয়েছে কেন্দ্রে। ৮ই নভেম্বর (বৃহস্পতিবার)  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,  বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সমন্বয়ক, ছাত্র প্রতিনিধিদের আগামী ১০ ই ডিসেম্বর কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় সমন্বয়ক সুত্রে জানা যায়, ৫ই আগস্টের পর চট্টগ্রামের সমন্বয়কদের মধ্যে  সমন্বয়হীনতা  সৃষ্টি হয়েছে।  স্বজন প্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে। একারণে চিঠি দিয়ে কেন্দ্রে ডাকা হয়েছে সমন্বয়কদের। অনিয়ম অভিযোগ সম্পর্কে  নিজেদের ক্ষোভ, নেতিবাচক বিষয়টি কেন্দ্রে চিঠি দিয়ে জানানোর পর বৃহত্তর ঐক্যর জন্য সবাইকে ডাকা হয়েছে।

আন্দোলনের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন করা হয়েছিলো ।  এই কমিটিকে চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদকে চট্টগ্রামের মুখ্য সমন্বয়ক করা হয়। এছাড়া খান তালাত মাহমুদ রাফিকে সহ সমন্বয়ক করা হয়।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...