চট্টগ্রামের নগরীর বিপ্লব উদ্যানে চোর-ছিনতাইকারী সন্দেহে ইসলাম বিটু নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গেল ৮ আগস্ট খুলশী থানাধীন ২ নম্বর গেট কবরস্থানের পাশ থেকে ইসলাম বিটুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন মূল হোতা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজী মো. আলমগীর আলম (৩৫) ও মো. জানে আলম (৩৩)।
নগর পুলিশের উপ-কমিশনার কাজী মো. তারক আজিজ বলেন, বৃহস্পতিবার ভোরে খুলশী থানা পুলিশ তাদের গ্রপ্তার করে। তাদের মধ্যে আলমগীর পেশায় নাইট গার্ড এবং জানে আলম শ্রমিক। তারা যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
খান/চট্টলা

