Monday, 9 November, 2026

চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে বেড়াতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রিয়াজ উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ উদ্দিন উপজেলার কাটাছড়া ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মো. ইউছুফের ছেলে। পুলিশ জানায়, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে রিয়াজ।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের। তিনি জানান, মহামায়া লেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাতে অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন নামে একযুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রেমিককে নিয়ে মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। লেকের গহীনে প্রেমিককে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করেন তিন যুবক। বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসেন এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

খান/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...