শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চবি রেলস্টেশনের দুই দোকানে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘নোঙর ও স্ট্যাশন জ্যাম’ নামক দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ থেকে চালু হওয়ার কথা ছিল একটি দোকান, এর আগেই লাগে আগুন দোকানটিতে।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দোকান দুটিতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছে বিষয়টি পরিকল্পিত হতে পারে। এ নিয়ে তদন্ত হওয়া দরকার।

জানা যায়, দোকান দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত। বেশ কিছুদিন ধরে একটি দোকান বন্ধ ছিলো। আজ থেকে আবারও চালু হওয়ার কথা ছিল। চালুর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই দোকানটিতে আগুন লাগে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...