Monday, 9 November, 2026

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে দরিদ্র দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আগুনে দুইটি বসতঘর, দুইটি গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ ইসমাঈলের বসতঘরে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল সেখানে আসেন। ততক্ষণে এলাকাবাসীর এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ ইদ্রিসের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে তাদের কাপড়-চোপড় থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইসমাইল জানান, ভিটেবাড়ি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ঘর বেঁধে কোনো রকম বসবাস করছি। তাও আগুনে পুড়ে নিঃস্ব করে দিয়েছে।আগুনে শেষ সম্বলটুকুও নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর বলেন, আগুনে নিঃস্ব দুই পরিবারের সদস্যরা কেবল পরনের কাপড়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মংসুইনু মারমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অঅগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...