শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আবারও বাড়ছে ডেঙ্গু: এক নারীর মৃত্যু, হাসপাতালে ৩৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। শনিবার (৯ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৯ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৩ জন।

এ নিয়ে চলতি নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নামে বাসাবী আচার্য্য নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে মারা গেছে ৭ জন। এর আগে গতকালও (৮ নভেম্বর) এক শিশুসহ দুই জনের মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...