শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব চেম্বার থেকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীর আওয়ামী লীগ নেতা ডা. আইয়ুব তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার ফকিরনীর হাটের তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।

ডা. আইয়ুব তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

ডা. আইয়ুব কর্ণফুলী উপজেলার শিকলবাহা (৮ নম্বর) ফকিরা মসজিদ তালুকদার বাড়ির হাফেজ ইউছুফের ছেলে। তিনি কর্ণফুলী আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...