শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সরকার নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই: রুমিন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন অন্তর্বর্তী সরকার গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে আমাদের কিছুই করার নেই।

শনিবার (১০ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় রুমিন ফারহানা আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেজন্যই বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার সেটি করার জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন মানুষ ফুঁসে উঠেছে, তখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনো তিনি পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।

আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...