Monday, 9 November, 2026

কর্মসূচিকে ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেবে পুলিশ

আওয়ামী লীগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

আজ রোববার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আওয়ামী লীগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই, তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...