শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে সাবেক হুইপ কমলের সহযোগী সাদ্দাম গ্রেপ্তার

সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের সহযোগী ও গণ–আন্দোলনে ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা–নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫ এর সদস্যরা।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু সদর ইউনিয়নের মন্ডল পাড়ার সৈয়দ কাশেমের ছেলে।

র‌্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা ও হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি সাদ্দাম হোসেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র‌্যাবের গোয়েন্দারা। তারই অংশ হিসেবে এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...