Monday, 9 November, 2026

চট্টগ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চট্টগ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার (১০ নভেম্বর) সীতাকুণ্ড দারোগারহাট বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি জোরারগঞ্জ দক্ষিণ ধুমপাড়া এলাকার মোঃ সিরাজের পুত্র মোঃ রিয়াজ (২১)।

র‍্যাব জানায়, জোরারগঞ্জ ভাইয়ের বাসা থেকে কিছুদিন আগে প্রতিবন্ধী নারী ঘর থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সময় আসামি মোঃ রিয়াজ নারীকে একা পেয়ে মুখ বেধে ধুম ইউনিয়নস্থ আনোয়ারের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ বিষয়ে ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন মামলা হলে অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থেকে পলাতক মোঃ রিয়াজকে আটক করা হয়। গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...