শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে হাসান মাহমুদ- নওফেলসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্র নিয়ে নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান ফাহিম (৩৫)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোতোয়ালী থানার আমতল সাফিনা হোটেলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে ও প্রত্যক্ষ মদদে দা, ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট, পাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্যাতন করে।

এতে অভিযোগকারী আসামিদের ছোড়া স্প্লিন্টার, ককটেল ও গ্রেনেডের আঘাতে আহত হয়ে নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন। সেখানে অপারেশন করে শরীর থেকে কয়েকটি স্প্লিন্টার ও রাবার বুলেট অপসারণ করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...