বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৩)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রোহিঙ্গা করিম শাহ বলেন, রোববার দিনগত রাত ৮টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে ঢুকে জুবায়েরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে জুবায়ের আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক যুবক নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খান\চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...