Monday, 9 November, 2026

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

| প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান ও সদস্যরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে ৭ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে নব গঠিত এ পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সদস্য বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোইয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, মো. মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, ‘সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হোক এ খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমানে কাজ করবো। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই পার্বত্য জেলা পরিষদ।’

এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে এই ১০তম অন্তর্বর্তীকালীন পরিষদ। আমাদের এ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুপরামর্শ প্রদানের দরজা আমি সব সময় খোলা রাখলাম।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ চাকমা, পরিষদ ন্যাস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...