Monday, 9 November, 2026

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

| প্রতিনিধি, খাগড়াছড়ি

র্বিজনের মধ্যে দিয়ে আজ খাগড়াছড়িতে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের দুই দিনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। এর আগে রোববার (১০ নভেম্বর) সকালে জেলার ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের নিজস্ব ভূমিতে বিদ্যানিকেতনের আয়োজনে এই পূজা শুরু হয়। বিদ্যানিকেতনের বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোকসজ্জায় বহু লোকের সমাগমের মধ্য দিয়ে এবছরের ঐতিহ্য নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উৎসব।

জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ, কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়, এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা। ১০ নভেম্বর রাতে পূজাকে কেন্দ্র করে রাতে আরতি প্রতিযোগীতা, ডমরু ও শিব তাণ্ডব পরিবেশন করেন চট্রগ্রামের শিল্পী অলোক দেবনাথ।

এদিকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্যে বইছে আনন্দের বন্যা। নারী পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মালম্বীরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হয়েছে।

আজ সকাল ৯টায় দশমী পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদান করে মহাশোভাযাত্রা সহকারে খাগড়াছড়ি চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়ি শেষ হয়েছে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...