| প্রতিনিধি, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আগামী ১৬ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি বাস্তবায়ন করতে প্রস্তুতিমূলক পরিদর্শনে আসেন তিনি।
সোমবার (১১ নভেম্বর) সন্ধায় পোমরা ইউনিয়নের জিয়ানগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থ পরিদর্শন শেষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের নেতা মাকসুদুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সভাপতি সেকান্দর হোসেন, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিনসহ চট্টগ্রাম উত্তর জেলা ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
চৌধুরী/চট্টলা২৪

