চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার নুপুর মার্কেটের গোডাউনে লাগা আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নুপুর মার্কেটের ৭ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, ‘মার্কেটের গোডাউনে একটি জুতার গুদামে আগুন লেগেছিল। নন্দনকানন স্টেশন থেকে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভানো সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’
চৌধুরী/চট্টলা২৪

