শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাজারী গলিতে নাশকতার ঘটনায় নগর যুবলীগ নেতা সুমন চৌধুরী আটক

চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় মহানগর যুবলীগ নেতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার লাভ লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান।

গ্রেপ্তার সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া এক মামলার আসামি।

গত ৫ নভেম্বর মোল্লা স্টোরের ওসমান নামের এক ব্যবসায়ীর ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার হাজারী গলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর ১২ সদস্য। ওই রাতেই হাজারী গলিতে যৌথবাহিনীর অভিযানে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করে মামলা হয়েছে।

খান\চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...