শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মানুষের আচরণ বদলের আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণরা সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আজারবাইজানের বাকুতে কপ-২৯ সম্মেলনে তরুণ জলবায়ু কর্মীদের সঙ্গে বাংলাদেশ প্যাভিলিয়নে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ মন্তব্য করেন।

তরুণদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণরাই আমাদের শক্তি, তাদের সুযোগ দিলে যেকোনো ভালো পরিবর্তন তারা করতে পারবে। জলবায়ু সংকটের সঙ্গে খাপ খাইয়ে দেশ গড়ার কাজে বাংলাদেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, বর্তমান জলবায়ু সংকট মানুষের দ্বারাই হচ্ছে, তাই আগে আমাদের আচরণ বদলাতে হবে। পরিবেশকে ধ্বংস করে এমন কোনো কাজ যেন আমরা না করি।

এদিকে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের কথাও বিশ্বের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসেবে জলবায়ু সম্মেলনে অংশ নেয়াদের মাঝে জুলাই বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ফটো অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...