শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওবায়দুল কাদের আছেন সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামে অবস্থান করছেন-এমন সন্দেহে নগরীর হালিশহর এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও তাকে ছেড়ে দেয়া হয়।

রোববার (১০ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানির পর নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বিষয়টি স্বীকার করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্লাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনও মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ওসি আরও বলেন, সোর্স মারফতে তথ্য পেয়েছি, ৫ আগস্টের পর ওবায়দুল কাদের ওই বাসায় কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে রোগী সাজিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার স্ত্রীর বড় ভাইও একই তথ্য দিয়েছেন।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও গ্রেফতারর করা যায়নি তাকে।

শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা। গাঢাকা দিয়েছেন মাঝারি ও তৃণমূল পর্যায়ের অনেক প্রভাবশালী নেতাও। মামলা ও গ্রেফতারের ভয়ে প্রকাশ্যে আসছেন না দলটির কোনও নেতাকর্মী। এর মধ্যে দলীয় বিভিন্ন পদে থাকা অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চৌধুরী/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...