Monday, 9 November, 2026

৭০ লাখ টাকার চার লাখ ফল পুঁতে ফেলবে চট্টগ্রাম কাস্টম হাউস

শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে আমদানি করা চার লাখ কেজি কমলা, মাল্টা, ম্যান্ডারিন ও ড্রাগন ফল পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বুধবার (১৩ নভেম্বর) এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমের মুখপাত্র ও উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।

এর আগে ফলগুলো কয়েকবার নিলামে বিক্রির জন্য ওঠানো হয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত দর না পওয়ায় আর বিক্রি হয়নি। তাই এসব ফল কনটেইনারে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়।

ফলগুলো আগামী ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্পিং পয়েন্টে পুঁতে ফেলা হবে।

চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা যায়, ফলগুলো আমদানি করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। ২১টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কনটেইনারে করে আনা হয় চট্টগ্রাম বন্দরে। এসব ফলের বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

কিন্তু আমদানিকারকরা এসব ফল নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বন্দর থেকে খালাস করেননি। আর এসব ফল মামলা সংক্রান্ত জটিলতায় নিলামে ওঠাতেও অনেকটা দেরি হয়ে যায়। এর ফলে বেশির ভাগ ফল নষ্ট হয়ে যায়। এর পরও এসব ফল কয়েকবার নিলামে ওঠানো হয়েছিল, কিন্তু নিলামে অংশগ্রহণকারীরা নষ্ট হয়ে যাওয়া ফলগুলো ক্রয় করেননি।

চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী বলেন, এসব ফল নিলামে ওঠানো হয়েছিল, কিন্তু নিলামে ওঠানোর আগে বেশির ভাগ ফল কনটেইনারে নষ্ট হয়ে যায়। এর ফলে বিডাররা ক্রয় করার আর আগ্রহ দেখাননি।

তিনি বলেন, ফল পচনশীল পণ্য হওয়ায় এর গুণগত মান বজায় রাখতে শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারগুলোকে সার্বক্ষণিক বিদ্যুত্সংযোগ দিয়ে রাখতে হয়। আর এ খাতে লাখ লাখ টাকা বিদ্যুত্ বিল পরিশোধে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর পরও এসব ফল দ্রুত নিলামে ওঠাবে না বন্দর। যদি দ্রুত নিলামে ওঠানো যায়, তাহলে ফলগুলো আর নষ্ট হয় না। দরও ভালো পাওয়া যেত।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ও মুখপাত্র মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, কনটেইনারগুলোতে অন্তত চার লাখ কেজি ফল রয়েছে। এসব ফল পচে গেছে। তাই আগামী ১৮ নভেম্বর সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে এসব ফল ধ্বংস করা হবে।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...